বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

১১ জুলাই ২০২৬, ১০:১৯ AM
আরিফ শেখ

আরিফ শেখ © সংগৃহীত

বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই তাকে খুঁজছিলেন প্রতিপক্ষের লোকজন। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন রুমি অভিযোগ করে বলেন, ‘আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মামা বাদল লোক ভাড়া করে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে হত্যা করিয়েছে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাবর আজমের নতুন মাইলফলক
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়াজ মাহফিলে নাম না দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার প্রতিমন্ত্রীর
  • ১৯ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে বাসে উচ্চস্বরে গান বাজালে গুণতে হবে বড় জরিমানা
  • ১৯ অক্টোবর ২০২৬
মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত সাবেক প্রতিমন্ত্রী ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬