ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

০৫ জুলাই ২০২৬, ০৫:১৭ PM
গ্রেপ্তার সাগর আহমেদ

গ্রেপ্তার সাগর আহমেদ © সংগৃহীত

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

রবিবার (৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে অভিযান পরিচালনা করে। সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে পরিচালিত এ অভিযানে সাগর আহমেদকে আটক করা হয়। অভিযান‌ কালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেপ্তার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।

এ ঘটনায় ডিএনসি ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬