হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ

০৫ জুলাই ২০২৬, ০৪:০১ PM
গ্রেপ্তার মো. জুয়েল মিয়া ও জব্দ করা গাঁজা-মাইক্রোবাস

গ্রেপ্তার মো. জুয়েল মিয়া ও জব্দ করা গাঁজা-মাইক্রোবাস © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি ড্রাইভার হোটেলের সামনে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তারেক মাহমুদের দিকনির্দেশনায় ডিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. জুয়েল মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও।

অভিযান পরিচালনা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাকিব হোসেন। তার সঙ্গে ছিলেন এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলী এবং জেলা গোয়েন্দা শাখার অন্য সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলমান। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950