হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাঁড়ি থেকে পালালেন আসামি

০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ PM
পালিয়ে যাওয়া ফরিদ হোসেন (লুঙ্গি পরা)

পালিয়ে যাওয়া ফরিদ হোসেন (লুঙ্গি পরা) © সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে গেছেন ফরিদ হোসেন (২৮) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার (৩ জুলাই) রাতে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তাকে আবার গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

পালিয়ে যাওয়া ফরিদ হোসেন কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদ হোসেনকে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সাবদারপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে স্থানীয় একটি বাজারসংলগ্ন স্কুলের পেছন থেকে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপর রাতেই হাতকড়া পরা অবস্থায় তিনি পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তবে শনিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ফরিদ হোসেন নামের একজন আসামি হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়েছেন বলে জানতে পেরেছি। তবে তিনি কোন মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছি না। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬