রাতের আঁধারে পোলট্রি ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ি থানা

ফটিকছড়ি থানা © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোলট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোল্ট্রি ব্যবসায়ী লিটন দেবনাথের বসতবাড়ির উঠোনের দিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ নুরুল আবছার বলেন, গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬