ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে আটক ২

তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্র

তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্র © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশপত্র যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে উপজেলা প্রশাসন তাদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) ও তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কার্ডে উল্লিখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসংগতি ধরা পড়ে। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় না মেলায় সন্দেহ হয়। পরে যাচাই করে নিশ্চিত হই যে, প্রবেশপত্রটি ভুয়া।

ঘটনার পর আটক দুজনকে পরীক্ষার কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬