ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৮ জুন ২০২৬, ০৫:১৩ PM
সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর বলাশপুরে নির্মাণাধীন ভবনের কাজ না পাওয়াকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বুধবার (১৭ জুন) রাতে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাশপুর কল মিস্ত্রির মোড় এলাকায় ব্যাংক ঋণ নিয়ে নিজস্ব বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম।

অভিযোগ রয়েছে, বাড়ির নির্মাণকাজ নিজেদের মাধ্যমে করানোর জন্য শুরু থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন। কাজ না দিলে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে নজরুল ইসলাম এসব দাবিতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে একটি চক্র।

গত রবিবার বিকেলে সাইফুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নির্মাণাধীন ভবনে গিয়ে নজরুল ইসলাম, তার স্ত্রী এবং পাশের বাড়ির আরেক ব্যাংক কর্মকর্তাসহ চারজনের ওপর হামলা চালায়। এ সময় তাদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।  ঘটনার সময় ভবনের সিসিটিভি ক্যামেরায় হামলার পুরো দৃশ্য ধারণ হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে কয়েকজনকে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের ওপর হামলা চালাতে দেখা যায়।

বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা শুরু হলে পুলিশও দ্রুত তদন্তে নামে। এ ঘটনায় সোমবার কোতোয়ালি মডেল থানায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে ত্রিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং এতে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9