পাচঁ থানার ওসি ও ৮ পরিদর্শককে রদবদল

১৫ জুন ২০২৬, ১১:৩২ PM
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ © টিডিসি ফটো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধীন পাঁচটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মোট আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কর্ণফুলি থানার ওসি শাহীনূর আলম।

অন্যদিকে কর্ণফুলি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে।

একই আদেশে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলশী থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হক।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে। তার স্থলে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে চান্দগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।

সিএমপির জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার, সব উপ-পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানা ও বিভাগসহ প্রশাসনের মোট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬