৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

০৯ জুন ২০২৬, ০৯:৫৯ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৫৯ PM
নেত্রকোনার কেন্দুয়া থানা

নেত্রকোনার কেন্দুয়া থানা © ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার(৯ জুন) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। 

এর আগে শনিবার সকালে ওই শিশু বাড়ির সামনের হাওরে গরু আনতে গেলে বৃদ্ধ তাকে একা পেয়ে ধর্ষণ করে। অভিযুক্ত আব্দুর রহিম উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ধর্ষণের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহারে বলা হয়, শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে শিশুটি বাড়ির পাশের হাওরে গরু আনতে পাঠায় তার মা। দেরি হওয়ায় কিছুক্ষণ পর শিশুটির মা নিজেই হাওরে যান। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে ধলেশ্বর হাওরের মাঝখানে একটি গাব গাছের নিচে আব্দুর রহিম শিশুটির ওপর যৌন নির্যাতন চালাচ্ছে। 

এদিকে শিশুটির চিৎকার-চেঁচামেচি শুনে তার মা এগিয়ে গেলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সমাজপতিরা বৃদ্ধের পক্ষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের তৎপরতায় সোমবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন ৷ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করার কারণে মামলা করতে দেরি হয় বলে জানিয়েছেন মামলার বাদি। 

কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ বলেছেন, আজ দুপুর ২টার দিকে শিশুটির বাবা- আব্দুর রহিম নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। 

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬