ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

০৫ জুন ২০২৬, ০৮:০৯ AM
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল © টিডিসি ফটো

যশোরের বাঘারপাড়ায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। তিনি বলেন, ‘বিকেল ৪টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে।’

আরো পড়ুন: আটকের পরেই মুক্তি—পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ দিয়ে ছাত্রলীগ নেতার পোস্ট!

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।’

এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ৬ জনকে আটক করে। আটককৃতরা হলেন বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালীর ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে থানায় আনা হয়েছে। যাচাইবাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬