স্বামী-সন্তান কানাডায়, মিরপুরে আরেক নারীর অর্ধগলিত লাশ

০৪ জুন ২০২৬, ০৫:২৭ PM
মিরপুরে আরেক নারীর অর্ধগলিত লাশ

মিরপুরে আরেক নারীর অর্ধগলিত লাশ © এআই

রাজধানীর পল্লবীতে বৃদ্ধার মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার মিরপুর-৬ এলাকা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে ওই এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গত ১২ বছর ধরে ওই ফ্ল্যাটে সম্পূর্ণ একাকী বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে মিরপুরের এই ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৬ মে রাতে তার এক ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেছিলেন। এরপর থেকে পরিবার বা স্বজনদের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না। ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ৩১ মে পল্লবীর আরেকটি বাসা থেকে নুরুজাহান বেগম নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ঘটনায় দেখা গিয়েছিল, পাশের রুমে এক সপ্তাহ ধরে মায়ের মরদেহ পড়ে থাকলেও তার নিজের মেয়েও তা জানতেন না। নুরুজাহান বেগমের তিন ছেলের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন শিক্ষক ও অন্যজন কানাডাপ্রবাসী। আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল সন্তান থাকা সত্ত্বেও কেন ওই বৃদ্ধা দীর্ঘ সময় একা ও অযত্নে পড়েছিলেন— তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রশ্ন ওঠে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9