বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, আটক ২

০৪ জুন ২০২৬, ০১:৫১ PM
বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই

বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই © টিডিসি ফটো

‎হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্থানীয় লোকজনের ধাওয়ায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা নিয়ে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন।

‎বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়া ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করে হামলা চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

‎খেজুর মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র (ডেগার) উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

‎আটক ব্যক্তিদের পরে হবিগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়া এলাকায়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। 

পুলিশের সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়েও তদন্ত করা হচ্ছে। 
তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ: ছিনতাই
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9