মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে ছিনতাই, চাপাতিসহ গ্রেপ্তার ২

০৩ জুন ২০২৬, ০৭:৫১ AM
সিসিটিভি ফুটেজ ও মাঝে বৃত্তে দুই আসামি

সিসিটিভি ফুটেজ ও মাঝে বৃত্তে দুই আসামি © টিডিসি সম্পাদিত

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরে রাজধানীর মোহাম্মদপুরে নিজেদের বাসার ফটকের সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-২ এবং মোহাম্মদপুর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: আজ দুপুরের মধ্যে যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, মোহাম্মদপুরের বহুল আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে লাগেজ, ব্যাগ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা যায়।

কর্নেল ইউনিভার্সিটিতে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকে বিশ্বমান…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 
  • ১৮ জুলাই ২০২৬
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence