ছুটিতে শ্বশুরবাড়ি গিয়ে শখ করে আম পাড়ার সময় প্রাণ গেল জামাইয়ের

০৩ জুন ২০২৬, ১০:৫১ AM
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খংগুয়া গ্রামে শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শখ করে আম পাড়তে গিয়েই প্রাণ হারালেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের জামাতা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটিতে শফিকুল ইসলাম তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বিকেলে শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ছিলেন তিনি। 

এ সময় অসতর্কতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে শফিকুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় বাসিন্দা আলিম উদ্দিন বলেন, ‘শখ করে আম পাড়তে গিয়েছিলেন তিনি। কীভাবে এমন ঘটনা ঘটে যাবে, ভাবতেই পারছি না।’

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হলে তারা দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দে। এতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন: সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করতে ছোট থেকেই গড়তে হবে যে ৭ অভ্যাস

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনার কথা তিনি শুনেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9