যশোরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

০২ জুন ২০২৬, ০২:১৬ PM
নিহত শাহজাহান মজুমদার

নিহত শাহজাহান মজুমদার © টিডিসি

যশোরের অভয়নগরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান মজুমদার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

সোমবার (১ জুন) রাত ৯টার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামে ভবদহ-টেকা সড়কের পালবাড়ি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মজুমদার ওই এলাকার মৃত মোকসেদ মজুমদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা মোটরসাইকেল চালক বিবেক হালদারকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছিল। বিবেক হালদার একই ইউনিয়নের ডামুখালী গ্রামের ফকির চাঁদ হালদারের ছেলে।

তবে মঙ্গলবার (২ জুন) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

পরিবারের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক মোটরসাইকেলচালককে সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9