রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

২৭ মে ২০২৬, ০২:২১ PM
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মারা যাওয়া লাতিপভ ভিল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মারা যাওয়া লাতিপভ ভিল © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে প্রকল্পটির আবাসিক এলাকা গ্রিনসিটির ২১ নম্বর ভবনের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া লাতিপভ ভিল (৪৪) রোসাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, রাতে নিহত ব্যক্তির ছোট ভাই আজাত খামিদুল্লিন ফ্ল্যাটে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন, লাতিপভ ভিল নিজ শয়নকক্ষের বিছানায় চিত হয়ে পড়ে রয়েছেন। ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে তিনি হাসপাতালে খবর দেন।

আরও পড়ুন: মধ্যরাতে হঠাৎ চিৎকার শুরু করে বাচ্চাগুলো, ভোর হতে না হতেই না ফেরার দেশে সবাই! লাশের সারিতে এক-দুই দিন বয়সী শিশুও

সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকের ভাষ্য, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে মৃত্যু হতে পারে তার।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950