কুমিল্লায় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা

২৬ মে ২০২৬, ০৯:০৯ PM
রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ

রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ © সংগৃহীত

কুমিল্লায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। 

রামিম ইসলাম বাবু বালুধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ছেলে রামিম ইসলাম বাবু দা দিয়ে মা রেহানা বেগমের (৫৫) মাথায় আঘাত করে। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তৎক্ষণাৎ রেহানা বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যায়, পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের উপর অত্যাচার করতো। গতকাল রাত থেকেই মাদকের টাকার জন্য মায়ের উপর খুবই অত্যাচার করছিল। সকালে আমরা দেখি, দা দিয়ে সে তার মায়ের মাথায় কোপ দেয় এবং হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

পুলিশ রামিম ইসলাম বাবুকে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে আটক করে বলে জানিয়েছেন, চকবাজার ফাঁড়ি ইনচার্জ তাপস চন্দ্র রায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর আনোয়ার জানান, আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং চিকিৎসার জন্য মহিলাকে মেডিকেল নেওয়ার পথে রেহানা বেগম মারা যান। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9