উত্তরায় ঈদ মার্কেটে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের দাবিটি ভিত্তিহীন

২৬ মে ২০২৬, ০৫:৫৭ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০৫:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

‘এই মুহূর্তে রাজধানীর উত্তরায় স্বামীর সাথে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে, সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী’। সম্প্রতি ফেসবুকে প্রচারিত এমন ক্যাপশনে ছড়ানো ভিডিওটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত; এমনটাই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও যাচাই-বাছাই করা হয়েছে। তবে উত্তরা, ঢাকা মহানগরী কিংবা দেশের কোথাও এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে পুরোনো, সাজানো কিংবা বিদেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা হিসেবে শনাক্ত করেছে।

জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ। কোনো তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করারও অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ছড়িয়ে বিভ্রান্তি তৈরির সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ডিএমপি।

ট্যাগ: ধর্ষণ
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬