৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় প্রেরণ

২৩ মে ২০২৬, ১০:২৯ AM
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় প্রেরণ

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর অভিযুক্তকে থানায় প্রেরণ © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ প্রকাশ বাক্কাইয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. পারভেজ রাঙ্গামাটি জেলার বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে। তবে সে ছোটবেলা থেকেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোলাপাড়া এলাকায় তার নানির বাড়িতে বসবাস করে আসছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে (বুধবার) দুপুরে হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় নিজের বাড়ির সামনে খেলা করছিল সাত বছর বয়সী ওই শিশুটি। এ সময় অভিযুক্ত পারভেজ শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে বাড়ির পাশে একটি নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। ঘটনাটি শিশুটির ছোট ভাই দূর থেকে দেখে ফেলে এবং তাৎক্ষণিকভাবে দৌঁড়ে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুর পাড়ে ছুটে যান। সেখানে তারা পারভেজকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই (উত্তম-মধ্যম) দিয়ে আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ মে (বৃহস্পতিবার) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ পারভেজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শুক্রবার (২২ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পারভেজ স্বীকার করেছে যে, সে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যেই নির্জন পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল। তবে স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সাথে সেখানে পৌঁছে যাওয়ায় সে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারেনি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।"

এ ঘটনায় হোয়াইক্যং এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস কেউ না পায়। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬