কক্সবাজার সরকারি কলেজ

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, অমান্য করলে শাস্তি

১৪ মে ২০২৬, ০৮:৫০ AM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৮:৫১ AM
কক্সবাজার সরকারি কলেজ

কক্সবাজার সরকারি কলেজ © সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের টিকটক, রিলস ও বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও ধারণ এবং প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন।

বুধবার (১৩ মে) অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসানাত মো. মহিউল হক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলেজ ইউনিফর্ম পরে ক্যাম্পাসের ভেতরে টিকটক, রিলস কিংবা যেকোনো ধরনের অশালীন বা আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কলেজ প্রশাসনের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক কনটেন্ট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় এনে কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষও কঠোর অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: নিখোঁজের চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার সেই ৪ ছাত্রী

কলেজ প্রশাসন বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান বা পরীক্ষা গ্রহণের জায়গা নয়; এটি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ব্যক্তিত্ব গঠনের অন্যতম কেন্দ্র। তাই ক্যাম্পাসে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়, যা শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে কিংবা শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে প্রতিষ্ঠানের পরিচিতি ও সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্যাম্পাসে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে অথবা অন্য শিক্ষার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬