খালাতো বোনের বাড়ি যাওয়ার পথে ‘গণধর্ষণ’, চারজনের বিরুদ্ধে মামলা 

০২ মে ২০২৬, ১০:২৬ PM
আনোয়ারা থানা

আনোয়ারা থানা © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়ি থেকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে এক তরুণীকে (১৮) দুই দফায় গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১ মে) রাতে চারজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অভিযুক্ত চারজন হলেন, রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলেআনোয়ার হোসাইন (২২)। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে ওই তরুণী খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে ১ নম্বর আসামি আবু তাহেরের মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক দোকানের ভেতরে টেনে নিয়ে যান। সেখানে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভোর ৪টার দিকে বিষয়টি জানতে পারেন স্থানীয় তিন যুবক রবিউল হোসেন ওরফে চুমকিয়া, মো. ফারুক ও আনোয়ার হোসাইন। তখন আবু তাহের ভুক্তভোগী তরুণীকে ওই তিনজনের হাতে তুলে দেন। এরপর তারা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যান। সেখানে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত ওই তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী পরদিন সকালে নিজের বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানান। এরপর আজ শনিবার (২ মে) সকালে তার মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950