ওসির বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ PM
আরিফুল ইসলাম আরিফ

আরিফুল ইসলাম আরিফ © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার ডাকাতি মামলার আসামি, কুখ্যাত মাদক কারবারি আরিফুল ইসলাম আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৌর শহরের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরিফুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের মদন বাজারে এক ওসির বাসায় তার পরিবারের লোকজনকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওসির ভাই বাদী হয়ে মদন থানায় মামলা করেন। ওই মামলায় আরিফসহ আরও কয়েকজন আসামি রয়েছে। অন্য আসামিরা কারাভোগ শেষে আদালতের মাধ্যমে জামিনে আছেন। আরিফের বিরুদ্ধে নিম্ন আদালতে একটি মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ওই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। এ ছাড়া আরিফের বিরুদ্ধে মদনসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ ৮টি মামলার বিচার কার্য চলমান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান জানান, ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে মাদক, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলার আসামি। তাকে আজ শনিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬