মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে হাঁটাহাঁটি করতেন। পরিবারের লোকজনের ধারণা, বৃষ্টির মধ্যে ওই তরুণী ঘরেই অবস্থান করছে। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে পরিয়ে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। ঘটনার পর তরুণী লোকজন দেখে ভয় পাচ্ছিলেন।

তরুণীর পরিবার জানায়, তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মেয়েটি খুব সহজ-সরল তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। যারা এ জঘন্ন কাজ করেছে তাদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী তরুণীকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬