নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ

২৭ এপ্রিল ২০২৬, ০৫:২২ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ PM
নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ জব্দ

নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ জব্দ © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক, অস্ত্র চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস দুটি সুসংগঠিত অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিকল্পিত তল্লাশি ও নজরদারির পর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাড়িটি থেকে ২টি অত্যাধুনিক জি-থ্রি রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ বিদেশি উৎসের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া একই স্থান থেকে পাচারের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি সীমান্তপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি ছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে। 

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী দৃঢ় অবস্থানে থেকে নিয়মিত টহল, নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬