নেত্রকোনায় ৩১শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৪০ হাজার

১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ PM
ডিজেল মজুদ

ডিজেল মজুদ © সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ মজুদ রাখার দায়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ঠাকুরাকোণা বাজারে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি মজুদ করার অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয় এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অভিযানে আনুমানিক তিন হাজার একশো লিটার ডিজেল সরকারের অনুকূলে জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ ৯৫ হাজার টাকা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য মজুদ করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বগুড়া বিশ্ববিদ্যালয়  ও পাবলিক এক্সামিনেশন বিলের প্রস্তাব উপ…
  • ০৬ জুলাই ২০২৬
গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
  • ০৬ জুলাই ২০২৬
বাণিজ্যমন্ত্রীর উদ্যোক্তাবান্ধব বাণিজ্যনীতি আশাব্যঞ্জক
  • ০৬ জুলাই ২০২৬
ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হচ্ছে যমুনা পাড়ের মানুষ
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুরে দেড় কোটি টাকার বেশি মূল্যের তিনটি প্রত্নতাত্ত্বিক…
  • ০৬ জুলাই ২০২৬
শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন দুই ছাত্র…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence