চোলাই মদসহ জনতার হাতে চমেকের অফিস সহায়ক আটক

দেশীয় চোলাই মদসহ জনতার হাতে চমেকের অফিস সহায়ক আটক

দেশীয় চোলাই মদসহ জনতার হাতে চমেকের অফিস সহায়ক আটক © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় ৫ লিটার দেশীয় চোলাই মদসহ উজ্জ্বল দে (৫২) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক অফিস সহায়ককে আটক করেছে এলাকাবাসী।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা সংলগ্ন মাহালিয়া রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।

আটক উজ্জ্বল দে বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি নিজেই। এ ছাড়াও তিনি চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্মরত আছেন বলে জানান।

বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মহিউদ্দিন বলেন, তিনি বান্দরবান থেকে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বোয়ালখালী ফিরছিলেন। এ সময় মাহালিয়া রাস্তার মাথায় এসে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান। তবে মোটরসাইকেলের গতি কম থাকায় তিনি আহত হননি। পরে আমরা তাকে উদ্ধারে এগিয়ে আসলে তার কাঁধে থাকা একটি ব্যাগ ভর্তি দেশীয় চোলাই মদ দেখতে পায়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে মোটরসাইকেলের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বেশ কয়েক বোতল মদ পাওয়া যায়। পরে আমরা তাকে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি।

স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, তার মোটরসাইকেলের সামনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নাম ও লোগো সংবলিত একটি স্টিকার রয়েছে। এ ছাড়াও তার পকেটে একটি পরিচয় পত্র পাওয়া গেছে। সেখানে তিনি ওই হাসপাতলের অফিস সহায়ক উল্লেখ রয়েছে। বিষয়টি আমরা ইতোমধ্যে পুলিশকে জানিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬