বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ AM
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেনের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা চালায়।

পরদিন মঙ্গলবার সকালে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাহেব আলী নামে এক বিএনপি কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার দুপুরে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বি নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

এ ঘটনায় দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হন। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িসহ ৪–৫টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জাহিদ চৌধুরীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9