নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM
ঘটনার পর নিহতের বাড়িতে মানুষের ভিড় জমে

ঘটনার পর নিহতের বাড়িতে মানুষের ভিড় জমে © টিডিসি ফটো

পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত লোকমান হোসেন (৫৫) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে। অভিযুক্ত ছেলে কামরুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সকালে  বাবা লোকামানের কাছে নেশার টাকা চায় ছেলে কামরুল। এ নিয়ে চেয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে ছেলে কামরুল। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাবা লোকমানের।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

 

ট্যাগ: পাবনা
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬
‘মক্কা প্যাক্ট মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এতে কারো উদ্ব…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির আমলেই ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল: রাকসু জ…
  • ২৭ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬