পাবনার পাঁচটি আসনে জামানত হারালেন ১৬ প্রার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM
ভোট গ্রহণ শেষে গণনা করা হয়

ভোট গ্রহণ শেষে গণনা করা হয় © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে নির্ধারিত পরিমাণ ভোট না পাওয়ায় ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অর্জনে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত হারাতে হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন পাবনা-১ (সাঁথিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল গণি পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট আর মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ৯৩১ ভোট। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪টি।

পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীক নিয়ে সেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ২৬০ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমী পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ
৮ হাজার ৩৭৬ জন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের আব্দুল খালেক ১ হাজার ৭৬৯, সুপ্রীম পার্টির মাহবুবুর রহমান চৌধুরী জয় একতারা প্রতীকে ১ হাজার ৪২০, গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীকে সরদার আশা পারভেজ ১৭৬ ও জাতীয় পাটির মীর নাদিম মোহাম্মদ ডাবলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩৫ হাজার ১২৮ ভোট।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন কাস্তে প্রতীকে ৪৫৯, নাগরিক ঐক্যের শাহনাজ হক কেটলি প্রতীকে ১৮২, জাতীয় পাটির সাইফুল আজাদ মল্লিক লাঙ্গল প্রতীকে ৯৫৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ হাতপাখা প্রতীকে ২ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৬৮ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ১০ হাজার ২০৬ ভোট।

পাবনা-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে ৪ হাজার ২৬৮ ও আমার বাংলাদেশ পাটির ঈগল প্রতীক নিয়ে আব্দুল মজীদ মোল্লা ৪৪২ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৫৮ হাজার ২২০ ভোট।

সংশ্লিষ্ট বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা জানান, নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী সংগ্রহ করা ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। না হলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে হিসাবে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9