গোপালগঞ্জে ট্রাংকে মিলল সাড়ে ৩ বছরের শিশুর মরদেহ, গ্রেপ্তার মা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ AM
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি © টিডিসি ফটো

গোপালগঞ্জে সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ির ঘরের ভেতর ট্রাংকের মধ্যে থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নানী পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছরের মেয়ে ফারিয়াকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই যুবকের সঙ্গে বসবাসের উদ্দেশ্যে তিনি প্রায় ২০ দিন আগে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাংকে মরদেহ রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

নিহতের নানী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে গ্রেপ্তার হওয়া মায়ের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950