সীমান্তে মানবপাচার চক্রের সদস্য আটক, উদ্ধার ১০

০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ AM
মো. আনোয়ার

মো. আনোয়ার © সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর খানাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের সময় এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া ১০ জনকে উদ্ধার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মো. আনোয়ার (৫০) মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ১০ জন চট্টগ্রামের বাসিন্দা। তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে সীমান্ত এলাকায় উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক ও উদ্ধার করে। আটক দালালকে পরবর্তীতে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, আটক আনোয়ার সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আরও তিনজন জড়িত রয়েছে বলে ধারণা করছি। বর্তমানে অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। 

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, বদরপুর সীমান্ত দিয়ে ভিকটিমদের ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে আটক দালাল ও উদ্ধার হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়। মানবপাচার চক্রের অন্য সদস্যদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬