তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১২ PM
গুলশানে অবস্থিত তারেক রহমানের ১৯৬ নম্বর বাড়ি

গুলশানে অবস্থিত তারেক রহমানের ১৯৬ নম্বর বাড়ি © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে এক এলিট ফোর্স (বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত) সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (৪ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয়। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। 

ওসি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য। তিনি তারেক রহমানের বাসভবনের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাজা উদ্ধার করা হয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

সংশোধনী: আটকের একজন এলিট ফোর্সের কর্মী। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিউজে ভুলবশত র‌্যাবের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950