ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হয় ককটেল, ঘটনাস্থলেই মৃত্যু

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ছবি

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ‘ককটেল’ মাথায় পড়ে নিহত হন তিনি। দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে। বিস্ফোরণের কারণ এবং ককটেলটি কারা নিক্ষেপ করেছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলজাতীয় কিছু একটা নিচে নিক্ষেপ করা হয়েছে। সেটি ওই যুবকের মাথায় পড়ে এবং রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয়। নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬