রাজধানীতে ‘ককটেল বিস্ফোরণ’, নিহত ১

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে। বিস্ফোরণের কারণ এবং ককটেলটি কারা নিক্ষেপ করেছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলজাতীয় কিছু একটা নিচে নিক্ষেপ করা হয়েছে। সেটি ওই যুবকের মাথায় পড়ে এবং রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয়। নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্যাগ: ককটেল
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬
যৌন নিগ্রহের অভিযোগ ওঠা সেই শিক্ষকের পাশে কওমি স্কলার শামীম…
  • ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে
  • ২৩ অক্টোবর ২০২৬
ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬