ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীপন্থী চিকিৎসক নেতা আবু সাঈদ আবারও গ্রেপ্তার

২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ AM
 চিকিৎসক নেতা ডা. মো. আবু সাঈদ

চিকিৎসক নেতা ডা. মো. আবু সাঈদ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীপন্থী প্রভাবশালী চিকিৎসক নেতা ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মধ্যপাড়া নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি বিএমএ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি পদেও রয়েছেন। এর বাইরে, তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর ডা. আবু সাঈদকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬