ঢাকায় মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত ছুরিও চুরি করেছিল আয়েশা

১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ AM
চুরির ঘটনা

চুরির ঘটনা © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ব্যবহৃত সুইচ গিয়ার (ছুরি) চুরি করা ছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের আগে গৃহকর্মী আয়েশা একই কৌশলে অন্য একটি বাসা থেকেও একটি ছুরি চুরি করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহিণী লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) ছুরিকাঘাতে নিহত হন। হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি চুরি করা ছিল। আয়েশা বিভিন্ন বাসায় গৃহকর্মীর আড়ালে চুরি করতেন। ২০২৪ সাল থেকে অন্তত পাঁচটি বাসায় চুরি করেছে।

এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ওই বাসার গৃহকর্মী আয়েশা। ঘটনার পর নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দুই দিন পর পুলিশ ঝালকাঠির নলছিটি উপজেলার দাদার বাড়ি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করে।

আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন- আয়েশা ৬ দিন, রাব্বি ৩ দিন। রিমান্ডে আয়েশা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তার স্বামী রাব্বি জানান, তিনি হত্যা ঘটনার সময় বিষয়টি প্রথমবার জেনেছেন। হত্যা কালে আয়েশার হাত কেটে যায়। পরে তিনি তার হাতের চিকিৎসা করান এবং ল্যাপটপ বিক্রি করে বরিশালে যান।

তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ওসমান মাসুম জানান, হত্যার দিন বাসা থেকে দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, এক জোড়া চুড়ি ও একটি গলার চেইন চুরি হয়। হত্যার পর নাফিসার স্কুল ড্রেস ও ব্যাগ নিয়ে বের হয়, যা পরে উদ্ধার করা যায়নি। সদরঘাটে বিক্রি করা ল্যাপটপ উদ্ধার করার চেষ্টা চলছে।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9