গোপালগঞ্জে এক রাতে ২ এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ PM
এজেন্ট ব্যাংকে চুরি

এজেন্ট ব্যাংকে চুরি © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল এবং স্বাক্ষরিত ১৪ লাখ টাকার চেক চুরি গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স   ফারিয়া এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে। 

সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখের বেশি টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ব্যাংকের স্বাক্ষরিত প্রায় ১৪ লাখ টাকার
 চেকসহ নগদ অর্থ নিয়ে গেছে।

ঘটনার সময় বাজারে দায়িত্বে থাকা নৈশপ্রহরী সমর আলী বলেন, গভীর রাতে একটি পিকআপ বাজারে আসে। পিকআপে থাকা লোকজন গাড়ির চাকা ঠিক করছিল। আমি ভেবেছিলাম গাড়ি নষ্ট হয়েছে। কিছুক্ষণ পর হঠাৎ ঘুমিয়ে পড়ি। এরপর কী হয়েছে বলতে পারব না।

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে।    

এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মো. মামুন বলেন, ঘটনাটি শুনে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9