ধানমন্ডির জিমনেশিয়াম থেকে ডিবির হাতে ‘আটক’ সাংবাদিক আনিস আলমগীর

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ PM
আনিস আলমগীর

আনিস আলমগীর © ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আনিস আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

আজ রবিার (১৪ ডিসেম্বর) রাতে সাড়ে ৮টার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মোবাইলে ফোন করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তাঁর সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি আমরা। তার সঙ্গে কথা বলার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

ফের বাড়ল তেলের দাম, জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থানের ছবি সরিয়ে আসলে জিন্নাহর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now