কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১২ PM
শোকে ছায়াছন্ন  তপন কুমারের পরিবার

শোকে ছায়াছন্ন তপন কুমারের পরিবার © ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করে নৈশপ্রহরী তপন কুমার সরকারকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তি নগর এলাকায় ওই নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেটের অফিসে হানা দেয়। ডাকাতদের বাঁধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক কয়েক লক্ষ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : এখনো ‘ডিপ কোমায়’ ওসমান হাদী, সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা বললেন চিকিৎসক

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬