ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গোলাগুলি, আহত ১

১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ AM
গোলাগুলিতে আহত যুবক

গোলাগুলিতে আহত যুবক © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত যুবকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আদালত সড়ক, কালীবাড়ি এলাকার সামনে এ ঘটনাটি ঘটে।

এতে শাহবাজপুরের মাঝিকারার নওহাওয়ার হেলাল মিয়ার ছেলে রাব্বি নামের একজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আহত রাব্বিকে বিচার–সালিশির তদন্তে গুলি করা হয়েছে, এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীষণ দূর্ভাবনা সৃষ্টি হয়, দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং পথচারীরা নিরাপত্তার জন্য আশপাশে ছুটে যান।

স্থানীয় সূত্র জানায়, কালীবাড়ির সামনে কয়েকজন যুবকের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথাকাটাকাটি ও উশৃঙ্খল আচরণের জেরে ঘটনাটি ঘটে বলে দাবি করা হয় এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য–উপাত্ত সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছে গোয়েন্দা দল।

উল্লেখ্য, নবীনগরে গত অক্টোবর মাসেও একই জেলার আদালতপাড়া এলাকায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হওয়াসহ অনান্য গোলাগুলির ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত হয়েছিলো বলে জানা যায়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950