জামিন না পাওয়ায় পিপির ওপর হামলা

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ AM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ AM
এডভোকেট হযরত আলী হিরন

এডভোকেট হযরত আলী হিরন © টিডিসি ফটো

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জামিন করিয়ে না দেওয়ায় চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের সহযোগীদের বিরুদ্ধে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আয়োজিত মতবিনিময় সভা শেষে তাকে গ্রেফতারের পরই এই হামলার ঘটনা ঘটে।

গ্রেফতার সজিব শাহরিয়ার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন মৃধার ছেলে। অতিরিক্ত পিপি হযরত আলী হিরন অভিযোগ করে বলেন, গ্রেফতারের পর সজিবের সহযোগীরা তাকে ফোনে আদালত থেকে জামিন করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তিনি রাজি না হওয়ায় আদালত চত্বর ও তার চেম্বারে হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হন এবং বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেফতার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন জানান, মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে গত ২৩ নভেম্বর নাছির উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে সজিবসহ ৯ জনকে আসামি করে একটি জিআর মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি সজিব দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে অতিরিক্ত পিপি হযরত আলী হিরনের ওপর হামলার বিষয়ে চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদসা বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9