নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রেমিকের

০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ AM
পাবনার ভাঙ্গুড়ায় এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

পাবনার ভাঙ্গুড়ায় এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন © প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিক ও তার বন্ধুদের হাতে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার একটি গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় বিলের মধ্য নিয়ে গিয়ে তাকে তার প্রেমিক বুলবুল ও দুই বন্ধু মিলে ধর্ষণ করে বলে বলে অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ রবিবার (৭ ডিসেম্বর) প্রেমিক বুলবুলকে (১৯) গ্রেপ্তার করেছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদরে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার পুলিশ ও সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মামলার এজাহারে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বুলবুলের প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার দিন গত শুক্রবার রাত ১০টার দিকে ছাত্রীকে চাচকিয়া বিলের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বুলবুল এবং তার বন্ধু সোহানুজ্জামান ও তাওহিদ মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করে। 

আরও পড়ুন: আঙ্গুলের ছাপের মতো মানুষের ঘ্রাণও অনন্য, কোন খাবার সুগন্ধ ও দুর্গন্ধ তৈরি করে?

এ সময় তারা মেয়েটির অশ্লীল ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরদিন দুপুরে ঘটনা জানাজানীর পর ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর রবিবার ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। এর আসামি বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950