নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

২৭ নভেম্বর ২০২৫, ০২:১০ PM
নিহত আনোয়ার হোসেন সাব্বির

নিহত আনোয়ার হোসেন সাব্বির © সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। 

নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের তাজু ড্রাইভার বাড়ির মো. লিটনের ছেলে। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ধানশালিক ইউনিয়নের পান ব্যাপারীবাড়ির মো.সিরাজের ছেলে আব্দুর সোবহান শামীম (৩০) ও তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)।

নিহতের বন্ধু আনোয়ার হোসেন শাকিল বলেন, ‘পারিবারিক কলহের জেরে চার-পাঁচ দিন আগে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান ব্যাপারীবাড়ির আমার খালা মানোয়ারা বেগমের খেতের লাউগাছ গোপনে কেটে ফেলেন তার দেবর শামীম। তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানালে তারা তাকে হাতেনাতে দুর্বৃত্তকে ধরতে পরামর্শ দেয়।  বুধবার বিকেলে তার মরিচ গাছের চারা কেটে ফেলার সময় তিনি তার দেবর শামীমকে দেখে ফেলেন। সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলে উল্টো তার দেবর আমার খালাকে মারধর শুরু করেন। খবর পেয়ে সন্ধ্যার দিকে আমি আমার বন্ধু সাব্বিরসহ আমার খালার বাড়িতে গিয়ে তাকে হাসপাতালে পাঠাই। এরপর আমরা আমার খালার বসতঘরে তালা দিয়ে চলে আসার পথে শামীম আমাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। একপর্যায়ে তিনি বলেন মহিলারা মহিলারা গন্ডগোল হয়েছে, তিনি কিছু করেননি। এরপর আমরা কেন এসেছি বলেই ক্ষিপ্ত হয়ে শামীম তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরকে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।’

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া আরও বলেন, পারিবারিক কলহের জেরে মাথায় কুপিয়ে ওই তরুণকে গুরুত্বর আহত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ অভিযানে রয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9