শেখ হাসিনার মামলার রায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার

১৭ নভেম্বর ২০২৫, ০২:২৪ PM
 বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার © টিডিসি ফটো

জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়িতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসানপুর এলাকার বাড়িতে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, হাসানপুর এলাকায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়ির চার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে। পাশাপাশি ঘরের মূল ফটকে পুলিশের অবস্থান নিতে দেখা যায়।

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হচ্ছে।

গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নজরদারির পাশাপাশি বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9