বাড়ির পাশে বাগানে পড়েছিল শিশু হাফসার মরদেহ, আটক ২

১৫ নভেম্বর ২০২৫, ১১:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাবনা পৌর সদরের শালগাড়িয়া  সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা'র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত দশটার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে তার মায়ের সাথে পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসা কে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানার বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল বলে জানায় স্থানীয়রা।

ওসি আরো জানান, পুলিশের প্রাথমিক ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে, তদন্ত চলছে।

ট্যাগ: পাবনা
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9