নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৫

১৩ নভেম্বর ২০২৫, ০১:৫১ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ PM
পুলিশের হাতে আটক ৫

পুলিশের হাতে আটক ৫ © টিডিসি ফটো

ফেনীতে নাশকতা পরিকল্পনার সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের মহিপাল এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন-নোয়াখালীর বসুরহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (১৯), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমির হোসেন জিহাদ (১৯), ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর এলাকার আবুল হাশেমের ছেলে আবুল হোসেন শান্ত (১৯), দাগনভূঞা উপজেলার জগতপুর এলাকার সাহাব উদ্দিনের ছেলে নাদিমুর রহমান তাসিফ (১৯), সোনাগাজীর উত্তর চর মজলিশপুর এলাকার মো. মফিজের ছেলে জহিরুল ইসলাম রিফাত (১৯) ও একই এলাকার ইসরাফিলের ছেলে শাহাদাত হোসেন (১৯)। তারা রঙ মিস্ত্রি, ইলেকট্রিক, গাড়ি চালক ও ফার্ণিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহিপাল এলাকায় স্থানীয়রা নাশকতার পরিকল্পনার সন্দেহে ৫ জনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটক আরিফ হোসেনের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ছেলে আমার সঙ্গে ইলেকট্রিকের কাজ করে। সর্বশেষ বুধবার রাত ১০টার দিকে ফোনকলে বন্ধুর জন্মদিন পালনের জন্য ফেনী অবস্থান করছে বলে জানান। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে আমি বিএনপির কর্মী হিসেবে মাঝেমধ্যে বিএনপির দলীয় কর্মসূচিতে যেত।

আটক জহিরুল ইসলাম রিফাতের বাবা মো. মফিজ বলেন, আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ছেলে কোনো রাজনীতি করতো না। সে দাগনভূঞার পাকিস্তান বাজারে ফার্ণিচার দোকানে নকশার কাজ করে। আমরা খেটে-খাওয়া মানুষ এসব রাজনীতি বুঝিনা।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আটকদের মোবাইলে মিছিলের ছবি পাওয়া গেছে। নাশকতার সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬