বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

১০ নভেম্বর ২০২৫, ০১:৫১ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০১:৫৯ PM
কুড়িগ্রাম বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ © সংগৃহীত

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৩ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) বিশেষ অভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে, ভারতীয় মদ ৯২ বোতল, গাঁজা ৯ কেজি, ৬৭ পিস ইয়াবা। এছাড়াও প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পেঁয়াজ ও চিনি রয়েছে। যার সিজার মূল্য ১৩ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুন : ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এরই ধারাবাহিকতায়, অত্র ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬