ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ PM
টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ

টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্থানীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরাইল সদর ইউনিয়নের ফকিরহাটি (মালিগাঁও) ও দক্ষিণ আরিফাইল গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ চলে। এত অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফকিরহাটি গ্রামের মাঠে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটির শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলাধুলার একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে ফকিরহাটির এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করেন।

এ ঘটনার পর উভয় গ্রামের লোকজন টেঁটা, বল্লম, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬