কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

০৫ নভেম্বর ২০২৫, ০২:৫০ PM
বিজিবির হাতে জব্দ মাদকদ্রব্য

বিজিবির হাতে জব্দ মাদকদ্রব্য © সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করছে বিজিবি (বিজিবি ২২) । তবে তাৎক্ষণিকভাবে এসব মাদকের পরিমাণ জানতে পারেনি তারা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কণ্যামতি নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারিরা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এছাড়াও ব্যাটালিয়নের সদস্যগণ কুড়িগ্রাম জেলার দায়িত্বপূর্ণ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বদ্ধপরিকর।

 

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬