মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩০ AM
আটককৃতরা

আটককৃতরা © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহেদ বিন কাশেম। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎দণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার বাকরনগর গ্রামের আজগর আলীর ছেলে টেনু মিয়া, রাজাপুর গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে কামাল মিয়া এবং বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের কুতুবখানী মহল্লার জসিম উদ্দিন।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬